শরিকদের মন্ত্রী করার শর্তে জোট হয়নি : ওবায়দুল কাদের

ইসলাম টাইমস : নতুন মন্ত্রিসভায় জোটশরিকদের না থাকা নিয়ে জোটে কোনো ধরনের টানাপোড়েন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, মন্ত্রিসভা গঠন নিয়ে ১৪ দলীয় জোটে কোনো টানাপোড়েন নেই। মন্ত্রী করতেই হবে এমন কোনো শর্ত দিয়ে জোট করা হয়নি। ১৪ দল আমাদের দুঃসময়ের শরিক। তারা অতীতে ছিলেন। ভবিষ্যতেও থাকবেন না সে কথা তো আমরা বলতে পারছি না।

মঙ্গলবার সকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় কাদের বলেন, উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের লক্ষ্যে পৌঁছাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার জন্য যথার্থ লোকই নির্বাচন করেছেন। সঠিক মানুষকে সঠিক জায়গায় দায়িত্ব দিয়েছেন। জনস্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা কাজ করবো। প্রয়োজনে মন্ত্রিসভায় রদবদল হবে।

পূর্ববর্তি সংবাদশ্রমিক বিক্ষোভ : বিকালে বাণিজ্য মন্ত্রণালয়ে জরুরি বৈঠক
পরবর্তি সংবাদআমার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি : মাহবুব তালুকদার