সাতক্ষীরায় মাটির নীচে পাওয়া গেল দেড়শ বছর আগের সিন্দুক

ইসলাম টাইমস ডেস্ক : সাতক্ষীরার ‘তালা’ এলাকায় মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেছে দেড়শ বছর আগের একটি লোহার সিন্দুক। তালাবদ্ধ সিন্দুকের মধ্যে কি রয়েছে তা নিশ্চিত করে এখনো জানা যায়নি। সোমবার বিকালে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের পুরাতন রেজিস্ট্রি অফিসের ভবন অপসারণকালে সিন্দুকটি পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে, এতে প্রাচীনকালের কোনো মুদ্রা বা মূল্যবান কিছু থাকবে। এদিকে সিন্দুক পাওয়ার ঘটনা শুনে দেখার জন্য বিভিন্ন স্থান থেকে এলাকাবাসী ভিড় জমাতে শুরু করেছেন।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন, সহকারী কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাস এবং তালা থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী রাসেল তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হন।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল গণমাধ্যমকে বলেন, সিন্দুকটি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। এরমধ্যে কি রয়েছে সেটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে এখানে আগেকার সময়ে হিন্দুদের বসতি ছিল। প্রত্নতত্ত্ব বিভাগের কাছে এটা হস্তান্তর করা হবে।

পূর্ববর্তি সংবাদভারতে মন্দিরের অনুষ্ঠানে মদের বোতল বিতরণ
পরবর্তি সংবাদঐক্যফ্রন্টের বৈঠক  আজ, আসতে পারে নতুন কর্মসূচী