ইসলাম টাইমস ডেস্ক : জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে বিরোধী দলীয় নেতা হিসেবে গেজেট প্রকাশ হয়েছে। একইসঙ্গে সংসদীয় দলের উপনেতা নেতা হিসেবে জিএম কাদেরের নাম গেজেটে উল্লেখ করা হয়েছে।
বুধবার এ গেজেট প্রকাশ করা হয়। সংসদের সিনিয়র সচিব জাফর আহমেদ খানের সাক্ষরিত গেজেটটি এদিন বিকেলে প্রকাশ করা হয়।
জাপার সংসদীয় দলের নেতা প্রশ্নে কিছুটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছিলো। অনেকে ভেবেছিলেন দশম সংসদের বিরোধীদল নেতা রওশন এরশাদ এবারও বিরোধীদল নেতা হতে পারেন। শপথ নেওয়ার পর পার্লামেন্টারী পার্টির অনির্ধারিত বৈঠকে এমন ইঙ্গিত পাওয়া গেছিলো। কিন্তু হঠাৎ করে হুসেইন মুহম্মদ এরশাদ নিজেকে বিরোধীদল নেতা ও ছোটভাই জিএম কাদেরকে বিরোধীদলের উপনেতা ঘোষণা দেন।
















