ইসলাম টাইমস ডেস্ক : আগামী ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ওই দিন বেলা তিনটায় সংসদ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন।
দশম জাতীয় সংসদের পাঁচ বছর পূর্তি হবে ২৮ জানুয়ারি। এর এক দিন পরই বসছে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সাধারণত প্রথম অধিবেশন দীর্ঘ হয়।
প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সাংসদেরা শপথ নেন ৩ জানুয়ারি। এরপর গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন মন্ত্রিসভা শপথ নেয়।
















