রংপুরে পটকার আগুনে আহত ২ শিশু

ইসলাম টাইমস ডেস্ক : রংপুর পটকা ফোটাতে গিয়ে আহত হয়েছে দুই শিশু । বুধবার বিকালে জিলা স্কুল মাঠে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিশুরা হল- কেরনীপাড়ার রশিদুল ইসলামের ছেলে নুর আলম (১০) ও শাহ আলমের ছেলে এরশাদ হোসেন (১৪)।

জানা গেছে, বুধবার বিকালে জিলা স্কুল মাঠে দুইটি শিশু খড়ি কুড়াতে গিয়ে দু’টি পটকা কুড়িয়ে পায়। পরে যখন পটকা ফোটানোর জন্যে তাতে আগুন দেয়, পটকা দুটি তৎক্ষণাৎ বিস্ফোরিত হয়। এবং বাচ্চা দুটির  হাত ও মুখের বিভিন্ন অংশ ঝলসে যায়।

আহত শিশু দুটিকে পুলিশ উদ্ধার করে রংপুর মেডিকেল এ ভর্তি করেন।

পূর্ববর্তি সংবাদগার্মেন্ট শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া মেনে নেওয়ার আহ্বান নূর হোসাইন কাসেমীর
পরবর্তি সংবাদনির্যাতিতা নারীর খোঁজ নিতে সুবর্ণচরে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ