আটককৃত ছাত্রদের মুক্তির দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ইসলাম টাইমস ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৪ শিক্ষার্থীকে মুক্তির দাবিতে রায় সাহেব বাজার ও তাঁতীবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।আজ বুধবার সকাল থেকেই এই অবরোধ ও বিক্ষোভ শুরু হয়।

এতে ঢাকা-মাওয়া সড়কে যানজট দেখা দিয়েছে।

গতকাল রাত ১২টায় মেসের নিচ থেকে ২ জন শিক্ষার্থীকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। পরে তাদের ছাড়িয়ে আনতে গেলে আরো ১২ জনকে আটক করা হয়। এর প্রতিবাদেই তাদের সহপাঠীরা বিক্ষোভে নেমেছেন।

পূর্ববর্তি সংবাদ‘তারা ভালো আছে, এটিই আমার ভালো লাগার বিষয়’
পরবর্তি সংবাদপোশাক-শ্রমিকদের আন্দোলন আজও চলছে : ১০ কারখানা ভাঙচুর, শতাধিক বন্ধ, পুলিশের টিয়ারশেল, আহত ২০