ইসলাম টাইমস ডেস্ক : বরগুনায় দুর্বৃত্তদের হাত থেকে বাবাকে বাঁচাতে গিয়ে নিজে খুন হলেন শামীম ইমতিয়াজ বাদশা নামে এক যুবক। তার বাবার নাম সোহরাব মৃধা। মঙ্গলবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের কামড়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবা সোহরাব মৃধাকে মারধর করে প্রতিপক্ষের আল-আমিন গাজী ও জাকারিয়া। ঘটনা শুনে বাদশা বাবাকে মারধরের প্রতিবাদ করতে গেলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জোর চেষ্টা চলছে।
















