টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই ইয়াবা কারবারী নিহত

ইসলাম টাইমস ডেস্ক : টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ইয়াবা কারবারী নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ৫টি দেশীয় অস্ত্র এবং ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে টেকনাফের সাবরাং খুরেরমুখ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হল, টেকনাফের সাবরাং কচুবুনিয়া এলাকার মৃত এনাম শরীফের ছেলে আব্দুর রশিদ প্রকাশ ডাইল্যা (৪৭) এবং কাটা বনিয়ার আব্দুর রহমানের ছেলে আবুল কালাম (৩৫)। 

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, নিহতরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। এদের মধ্যে আবুল কালামের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক, মানবপাচারসহ ১০টি এবং আব্দুর রশিদের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে।

পুলিশের দাবি, এ ঘটনায় টেকনাফ থানার এসআই বোরহান উদ্দিন, এএসআই ফরহাদ ও কনস্টেবল হৃদয় গুলিবিদ্ধ হয়েছেন।

 

পূর্ববর্তি সংবাদনির্যাতিতা নারীর খোঁজ নিতে সুবর্ণচরে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ
পরবর্তি সংবাদদেশব্যাপী র‌্যাবের অভিযান : ফেসবুকে রাষ্ট্রবিরোধী তথ্য প্রচারের অভিযোগে আটক ৭