ইসলাম টাইমস ডেস্ক : আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের কোনো সম্ভাবনাই নেই।
বৃহস্পতিবার সকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের কোনো সম্ভাবনাই নেই। আমরা যেটা চাই, ডিজিটাল নিরাপত্তা আইনের যেন কোনো অপব্যবহার না হয়। লক্ষ্য রাখতে হবে কোনো এ্যাকুস না হয়, কোনো মিস উইজ না হয়।
















