ইসলাম টাইমস ডেস্ক : নোয়াখালী সদরের ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুল্লুকিয়া গ্রামের নিখোঁজ তরুণীর লাশ পাওয়া গেল বাড়ির পেছনের বাগানে। বুধবার রাত সাড়ে ১১টায় নিহতের বাড়ির পেছনের বাগান থেকে রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তরুণীটিকে (১৮) নির্যাতনের পর হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই তরুণীকে সন্ধ্যার পর কে বা কারা মোবাইলে ডেকে নেয়। এরপর আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। ধারণা করা হচ্ছে, তাকে শারীরিকভাবে নির্যাতনের পর হত্যা করা হয়েছে।
নেয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াস শরীফও ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এদিকে স্থানীয়দের ধারণা, ওই তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
















