শপথ না নিলে জনগণের কল্যাণে কাজ করা যাবে না এমন তো নয় : উকিল আবদুস সাত্তার

ইসলাম টাইমস ডেস্ক : বিবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি থেকে বিজয়ী প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভুইয়া বলেছেন ‘গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের স্বার্থেই ঐক্যফ্রন্টের বিজয়ী প্রার্থীরা শপথ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং দলীয় সিদ্ধান্তই আমার কাছে চুড়ান্ত সিদ্ধান্ত।আমি বিশ্বাস করি আমাকে যারা ভোট দিয়েছে তারা জাতির বৃহত্তর স্বার্থের বিষয়টি অবশ্যই বুঝবে। তাছাড়া শপথ না নিলে জনগণের কল্যাণে কাজ করা যাবে না এমনটা তো নয়। মোটামুটি সুষ্ঠু নির্বাচন হলেও ঐক্যফ্রন্ট সরকার গঠন করার মতো আসনে বিজয়ী হতো।

শুক্রবার বিকালে তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমার অসংখ্য নেতাকর্মী প্রশাসনের হাতে ব্যাপক নির্যাতিত হয়েও আমাকে বিজয়ী করেছে। আমি জনগণের কল্যাণে, সুখে-দুখে পাশে থেকে জীবন উৎসর্গ করে দেবো। এ ব্যাপারে কর্মী-সমর্থক ও ভোটারদেরকে ধৈর্য ধরার আহবান জানান।

উকিল আব্দুস সাত্তার ভুঁইয়া বলেন, ‘আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে এ রকম কারচুপির নির্বাচন আগে দেখেনি। ভোট তো ৩০ ডিসেম্বর নয় ২৯ ডিসেম্বর রাতেই প্রশাসনের সহযোগিতায় সম্পন্ন করা হয়েছে। আমার আসনে মহাজোটের সুনির্দিষ্ট কোন প্রার্থী না থাকায় একাধিক বিদ্রোহী প্রার্থী থাকায় রাতে ব্যালটে সিল দেওয়া সম্ভব হয়নি। তবে আমার নির্বাচনী এলাকার আশুগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকরা সকাল ১০টার পর থেকে কেন্দ্র দখল তাদের পক্ষে ব্যালটে সিল দিয়েছে। আমার প্রতি ব্যাপক জনসমর্থন থাকায় আমার বিজয় ছিনিয়ে নিতে পারেনি। আমার আসনটির মতো মোটামুটি সুষ্ঠ নির্বাচন হলেও ঐক্যফ্রন্ট সরকার গঠন করার মতো আসনে বিজয়ী হতো।’-ইত্তেফাক

পূর্ববর্তি সংবাদবগুড়ায় মাকে চিকিৎসা করাতে এসে ছেলে খুন, খবর পেয়ে মায়ের মৃত্যু
পরবর্তি সংবাদশিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত ফি নিলে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী