৭ দিনের মধ্যে সড়কের শৃঙ্খলা ফিরবে : ওবায়দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামী ৭ দিনের মধ্যে সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, আগামী ৭ দিনের মধ্যে নোটিশ দিয়ে সড়ক-মহাসড়কে অবৈধ পার্কিং, অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

আজ শুক্রবার সকালে গাজীপুরে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্টের সংলাপের দাবিকে হাস্যকর বলে মন্তব্য করেন। তিনি বলেন, যেখানে বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশ বাংলাদেশের নির্বাচনকে মেনে নিয়ে স্বীকৃতি দিয়েছে, সেখানে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন মানা না মানায় কিছু যায় আসে না।

পূর্ববর্তি সংবাদজাহাঙ্গীরনগরে ছাত্রী উত্ত্যক্তের ঘটনায় বাধা, মারধরের শিকার ৮ শিক্ষার্থী
পরবর্তি সংবাদডি ডব্লিউর প্রতিবেদন : ‘ভুঁইফোড়’ অনলাইনের বিরুদ্ধে কারা, কীভাবে ব্যবস্থা নেবে?