পরীক্ষার প্রশ্নফাঁস রোধে কঠোর হব: নওফেল

ইসলাম টাইমস ডেস্ক : বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নফাঁস রোধে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শুক্রবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী আমার প্রতি আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন তার প্রতিদান দেব। বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নফাঁস রোধে কঠোর হব।”

মতবিনিময়কালে নতুন শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, “শিক্ষাখাতে দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স নীতিগ্রহণ করা হবে।”

এ সময় নিজের নির্বাচনী এলাকা চট্টগ্রামে নতুন করে স্কুল-কলেজ সরকারিকরণে উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।

পূর্ববর্তি সংবাদবেশি সময় ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীরা
পরবর্তি সংবাদবিএনপিকে আমি রাজনৈতিক দল মনে করি না: শিল্পমন্ত্রী