রহিম স্টিল মিলের চুল্লি বিস্ফোরণ, দগ্ধ ৩

ইসলাম টাইমস ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে রহিম স্টিল মিলে লোহা গলানোর সময় চুল্লির বিস্ফোরিত হয়েছে। এতে ৩ শ্রমিক দগ্ধ হয়েছে।

বৃহস্পতিবার রাতে বিস্ফোরণের এই ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন- সাগর আহমেদ, মকবুল হোসেন ও সামছুল হক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রাতে শ্রমিকেরা রহিম স্টিল মিলে লোহা গলানোর চুল্লিতে কাজ করার সময় বিস্ফোরণ ঘটে। এতে তিন শ্রমিক দগ্ধ হয়। অন্য শ্রমিকেরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করে।

হাসপাতালের ডাক্তারদের বরাত দিয়ে বাচ্চু মিয়া আরো বলেন, মকবুল হোসেনের শরীরের ৯০ শতাংশ এবং অন্য দু’জনের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।

পূর্ববর্তি সংবাদএকজন হাফেজ ‘কামলা’র জীবিকার সন্ধান এবং কিছু বিনীত কথা
পরবর্তি সংবাদরাখাইনে চলছে সেনা অভিযান, মুসলিম রোহিঙ্গাদের উপর বাড়ছে নির্যাতন