সুবর্ণচরে গণধর্ষণের ঘটনায় আটক আরো একজন

ইসলাম টাইমস ডেস্ক : জাতীয় নির্বাচনের পরের দিন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের চর মধ্য বাগ্যা গ্রামে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আরও এক অভিযুক্তকে কুমিল্লা থেকে আটক করা হয়েছে।

এ নিয়ে সু্বর্ণচরে গণধর্ষণের ঘটনায় মোট ১১জনকে আটক করা হলো। ঘটনার পর থেকে পলাতক ছিলেন জামাল উদ্দিন ওরফে হেনজু (২৮)। আজ শুক্রবার সকাল ১০টার দিকে কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে আটক করে নোয়াখালী ডিবি পুলিশ।

নোয়াখালী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ধর্ষণের শিকার ওই নারী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০ ডিসেম্বর ভোট দিতে যান। এ সময় সরকারী দলের কর্মী কয়েকজন যুবক তাদের পছন্দের প্রতীকে ভোট দিতে বলেন। ওই নারী রাজি না হলে তাকে দেখে নেওয়ার হুমকি দেন ওই যুবকেরা। এরপর ওই দিন রাতে ১০-১২ জনের একদল যুবক ঘরে ঢুকে প্রথমে স্বামী-স্ত্রী দুজনকে মারধর করেন।

পরে স্বামী ও সন্তানদের বেঁধে রেখে ওই নারীকে ঘরের বাইরে নিয়ে গণধর্ষণ করা হয়।

পূর্ববর্তি সংবাদডি ডব্লিউর প্রতিবেদন : ‘ভুঁইফোড়’ অনলাইনের বিরুদ্ধে কারা, কীভাবে ব্যবস্থা নেবে?
পরবর্তি সংবাদবুড়িগঙ্গা থেকে অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার