আদালতে খালেদা জিয়া : সংসদের বাইরে থেকেও বিরোধী দল হওয়া যায়

ইসলাম টাইমস ডেস্ক : সংসদের বাইরে থেকেও বিরোধী দল হওয়া যায় বলে মন্তব্য করেছেন কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার দুপুরে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নং বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে নাইকো দুর্নীতি মামলার শুনানির সময় তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘যারা জনগণের কথা বলে, মানুষের অধিকারের কথা বলে তারাই বিরোধী দল। কাজেই বিরোধী দল শুধু সংসদের ভেতরেই হয় না, সংসদের বাইরেও বিরোধী দল হয়। ’

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি আগামী ২১ জানুয়ারি ধার্য করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদটেক্সাসের শফিকে মুসলমান হওয়ার ‘অপরাধে’ তার পদ থেকে সরিয়ে দিতে চেয়েছে
পরবর্তি সংবাদ১৫ মামলায় ব্যারিস্টার মইনুলের জামিন লাভ, মুক্তিতে আর বাধা নেই