প্রেমের সম্পর্কে জড়িয়ে দুই ছাত্রীকে অপহরণ 

ইসলাম টাইমস ডেস্ক: রাজশাহী শহরের আসাম কলোনী থেকে প্রেমের সম্পর্কে জড়িয়ে অপহৃত দুই স্কুল ছাত্রীকে ঢাকার গাবতলী থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে ওই ছাত্রীদের ঢাকা থেকে রাজশাহী নিয়ে আসে নগরীর চন্দ্রিমা থানা পুলিশের একটি বিশেষ টিম।

এ ঘটনায় জড়িত দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন নগরীর ছোট বনগ্রাম এলাকার ইমাম আলীর ছেলে আলামিন হোসেন ও বড় বোনগ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মনির হোসেন। তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

চন্দ্রিমা থানার ওসি হুমায়ুন কবীর জানান, নগরীর আসাম কলোনীর সপ্তম শ্রেণির ছাত্রী আখি আখতার (১৩) ও অষ্টম শ্রেণির ছাত্রী রুমানা খাতুনকে (১৪) প্রেমের সম্পর্কের জড়িয়ে অপহরণ করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ছাত্রীদের পরিবারের সদস্যদের লিখিত অভিযোগ পেয়ে সন্দেহভাজন অভিযুক্তদের মোবাইল ফোন ট্রাকিং করে সনাক্ত করা হয়। পরে চন্দ্রিমা থানা পুলিশের একটি টিম ঢাকা গিয়ে গাবতলী থেকে আলামিন ও মনির নামে দুই যুবককে গ্রেফতার করে। তাদের তথ্য অনুযায়ী পরে দুই ছাত্রীকেও উদ্ধার করা হয়।

ওসি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া দুই ছাত্রীকে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তি সংবাদফ্রান্সজুড়ে আবারও বিক্ষোভ
পরবর্তি সংবাদভুলেভরা তিন হাজারসহ নষ্ট হয়ে গেছে ৩৫ হাজার সরকারি বই