সুদানে সরকারবিরোধী বিক্ষোভ চলছেই

ছবি: সংগৃহীত

ইসলাম টাইমস ডেস্ক : সুদানে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত চলছেই। এই বিক্ষোভে অংশ নিয়ে এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছে।

শনিবার আমের ইব্রাহিম নামের দেশটির একজন কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

আমের ইব্রাহিম বলেন, ১৯ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছে।

তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে সে ব্যাপারে কিছু বলেননি তিনি। এদিকে আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেষ্টির দাবি, সুদানে চলমান বিক্ষোভে অন্তত ৪০ জন নিহত হয়েছে।

প্রসঙ্গত, সুদানে খাবারের মুল্য বৃদ্ধির প্রতিবাদে গত ডিসেম্বর থেকে বিক্ষোভ শুরু হয়। পরে সেই বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা এখন প্রেসিডেন্ট ওমর আল-বশিরের পদত্যাগ দাবি করছে।

সূত্র : ভয়েস অব আমেরিকা, ডেইলি সাবাহ

পূর্ববর্তি সংবাদএবার স্কুলকক্ষে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে 
পরবর্তি সংবাদইউরোপে ধর্মীয় ইস্যুতে মুসলিম ও ইহুদি সম্প্রদায় একাট্টা