টাঙ্গাইলের স্কুলছাত্রীটি এখনো উদ্ধার হয়নি

ইসলাম টাইমস ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে প্রায় ২০ দিন ধরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেছে। মামলার পরই রাতেই অভিযুক্ত বাসের হেল্পার মজিবর রহমান (৪২) ও তার স্ত্রী আমেনা বেগমকে গ্রেফতার করে পুলিশ। তবে এখনো ওই ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

আজ সোমবার সকালে গ্রেফতারকৃত মজিবরকে ৫ দিনের রিমান্ডে চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠায় পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কালিয়া ইউনিয়নের ধলীপাড়া গ্রামের ওই ছাত্রীকে স্থানীয় মজিবর নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। মজিবরের পরিবার প্রভাবশালী হওয়ায় ওই মেয়েটির পরিবার কাউকে কিছু বলতে সাহস পায়নি। মেয়েটি গত ২৪ ডিসেম্বর স্থানীয় বাজারে যাওয়ার সময় অভিযুক্ত মজিবর রহমান কৌশলে তাকে তুলে নিয়ে যায়। তাকে আটকে রেখে নিয়মিত ধর্ষণ এবং নানাভাবে নির্যাতন চালায়।

এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, “মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে। তবে এখনো ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে”।

পূর্ববর্তি সংবাদমসজিদুল আকসায় নামাজ আদায়ে বাধা দিচ্ছে ইসরাইলি পুলিশ
পরবর্তি সংবাদভৈরবে বৈদ্যুতিক কর্মকর্তা মফিজের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন