যুক্তরাষ্ট্রের শপিং মলে বন্দুকধারীর হামলায় আহত ২

ইসলাম টাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওটাওয়া প্রদেশের সল্ট লেক সিটির একটি শপিং মলে রবিবার আচমকা গুলি ছুঁড়তে শুরু করে এক ব্যক্তি। আর সেই ঘটনায় আহত হয়েছেন দুই ব্যক্তি। স্থানীয় সময় সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটেছে মুরারি এলাকায়। জায়গাটি সল্ট লেক সিটির দক্ষিণে অবস্থিত একটি ব্যস্ত এলাকা। খবর ওয়ার্ল্ড রিপোর্টের।
রবিবার ছুটির দিন হওয়ায় সেখানে অন্য দিনের তুলনায় একটু বেশি ভিড় ছিল।

জানা গেছে, সেই ভিড়ের রেশ বজায় ছিল শপিং মলের ভিতরেও। জানুয়ারি মাসের শুরুর দিক হওয়ায় বছরের অন্য সময়ের থেকে ভিড়টা ছিল বেশি। সেই সময়েই আচমকা এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে এক বন্দুকধারী। ওই ঘটনায় এখনও পর্যন্ত দুই ব্যক্তি জখম হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। শেষ খবর অনুসারে এখনও আটক করা যায়নি ওই হামলাকারী বন্দুকধারীকে। বন্দুকধারীর পরিচয় সম্পর্কেও কোনো কিছু দাবি করা হয়নি। অন্যদিকে, এই ঘটনায় তীব্র বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে সমগ্র শপিং মল জুড়ে। সেই সুযোগে হামলাকারীর পালিয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। তবে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে।

পূর্ববর্তি সংবাদইসলামি আদাব : সাক্ষাতের সময় আমার কী কী করা দরকার
পরবর্তি সংবাদভোটের দিন হতাহতদের খোঁজ নিতে আজ সিলেট যাচ্ছেন ঐক্যফ্রন্টের নেতারা