গভীর রাতে সিলেটে মৃদু ভূ-কম্পন

ইসলাম টাইমস ডেস্ক: সিলেটে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে গত রাতে। সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূ-কম্পন ছিল রিখটার স্কেলে ২ দশমিক ৫ মাত্রা। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের উত্তরে ভারতের অভ্যন্তরে, যা শুধু সিলেট অঞ্চলে অনুভূত হয়।

সিলেটে বসবাসকারীদের অনেকেই গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূ-কম্পনের অনুভূতি ও আতঙ্ক প্রকাশ করেন। যে কোনো রকম বিপর্যয় থেকে রক্ষা পেতে অনেকে আল্লাহর কাছে আশ্রয় চান।

সিলেট আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, দেশের ১০টি স্টেশনের মধ্যে শুধু সিলেটের স্টেশনেই ভূমিকম্প হওয়ার বিষয়টি দেখাচ্ছে। স্টেশনগুলোর মধ্যে শুধু সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। অন্য কোথাও ভূমিকম্পের তথ্য পাওয়া যায়নি।

পূর্ববর্তি সংবাদএরশাদ আবার সিএমএইচে, উন্নত চিকিৎসায় যাচ্ছেন সিঙ্গাপুর
পরবর্তি সংবাদবিএসএফের গুলিতে ডিমলায় বাংলাদেশি নিহত