ইসলাম টাইমস ডেস্ক: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও একটি সংলাপ করবেন। আজ মঙ্গলবার ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর ‘সংলাপের’ বিষয়ে দুই ধরনের মন্তব্য পাওয়া গেছে আওয়ামী লীগের পক্ষ থেকে। এর আগে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কখনো ‘সংলাপের’ কথা বলেননি জানালেও উপদেষ্টা পরিষদের সদস্য এইচটি ইমাম বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও একটি সংলাপ করবেন।
উল্লেখ্য, সংলাপের বিষয়টি সাংবাদিকদের ‘মনগড়া খবর’ বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার ভাষ্য, গত শনিবার আওয়ামী লীগের যৌথ সভায় সংলাপ শব্দটিই ‘উচ্চারণই’ করেননি তিনি।
তবে এইচ টি ইমাম বলেছেন, ‘প্রধানমন্ত্রী তো সবার। তাকে সবাই অবশ্যই মেনে নেবে এবং সহযোগিতা করবে, করতে হবে। তিনি আবার একটি সংলাপ করবেন বলেছেন। আগের সংলাপে যারা অংশগ্রহণ করেছিলেন, তাদের তিনি আমন্ত্রণ জানাবেন। কিন্তু নির্বাচন নিয়ে আলোচনাসংক্রান্ত যে কথাটি বলা হচ্ছে, তা অত্যন্ত অবাস্তব এবং হাস্যকর।’
আরও পড়ুন : আমি কখনো বলিনি সংলাপ হবে : ওবায়দুল কাদের
















