সড়ক ব্যবস্থার উন্নয়নে আজ থেকে বিশেষ ট্রাফিক অভিযান, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত

ইসলাম টাইমস ডেস্ক:  আজ থেকে আবার শুরু হচ্ছে বিশেষ ট্রাফিক অভিযান। রাজধানীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে আজ মঙ্গলবার থেকে চতুর্থবারের মতো বিশেষ অভিযানে নামছে পুলিশ। পক্ষকাল ব্যাপি এই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন হবে দুপুরে।

তবে সকাল থেকেই ঢাকার বিভিন্ন পয়েন্টে এই অভিযান শুরু হবে। চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

দুপুর ২টায় রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এর আগে ২০১৭ সালের আগস্টে জাবালে নূরের বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের পর তিন দফা বিশেষ অভিযান চালায় পুলিশ।

পূর্ববর্তি সংবাদদুই দেশের নির্বাচন কমিশনের খরচে সিইসি যাচ্ছেন ভারত সফরে
পরবর্তি সংবাদশপথ না নিলে বেতন পাবেন না ঐক্যফ্রন্টের ৮ এমপি, ২৮ জানুয়ারি পর্যন্ত আগের এমপিরাই থাকছেন ওই আসনগুলোতে