৭ দিনের কমে মোবাইলের ইন্টারনেট প্যাকেজ থাকছে না 

ইসলাম টাইমস ডেস্ক: মোবাইল ফোন অপারেটরদের দেয়া ইন্টারনেট সেবায় সাত দিনের কমে আর কোনো প্যাকেজ থাকবে না। ২৭ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে।

বুধবার বিটিআরসির প্রধান কার্যালয়ে ‘টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি)’-এর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক।

তিনি জানান, আগামী ২৭ জানুয়ারি থেকে সিদ্ধান্তটি কার্যকর করতে দ্রুত সময়ের মধ্যে মোবাইল ফোন অপারেটরদের কাছে চিঠি পাঠানো হবে। এর আগে বিটিআরসি সাত দিনের নিচের ইন্টারনেট প্যাকেজগুলো বন্ধ করার ঘোষণা দিয়েও তা থেকে সরে এসেছিল।

এ প্রসঙ্গে জহুরুল হক বলেন, ওই সময় সিদ্ধান্ত নেয়া হলেও বেশিরভাগ মোবাইল ফোন কোম্পানির বহু প্যাকেজ থাকায় তা তাৎক্ষণিকভাবে কার্যকর করা যায়নি। ওই প্যাকেজগুলো আগামী ১ ফেব্রুয়ারির আগেই শেষ হয়ে যাবে।

চেয়ারম্যান আরও বলেন, এ বছর আমাদের বড় চ্যালেঞ্জ মোবাইল নেটওয়ার্ক ও ডাটার গুণগত সেবা নিশ্চিত করা। গুণগত সেবা না দিতে পারলে প্রয়োজনে অপারেটরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তি সংবাদমুফতি আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ’র দুটি নতুন বই
পরবর্তি সংবাদ‘আল্লামা আহমদ শফীর সমালোচনা কামাল ও ফখরুলদের রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ’