আল্লামা আহমদ শফীকে নিয়ে কামালের বক্তব্যে ধর্মপ্রাণ মানুষ মর্মাহত : হাসনাত আমিনী

ইসলাম টাইমস ডেস্ক: হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীকে নিয়ে ড. কামাল হোসেনের বক্তব্য কুরুচিপূর্ণ, শিষ্টাচারবহির্ভূত ও আক্রমণাত্বক। কামালের বক্তব্যে দেশের ধর্মপ্রাণ মানুষ মর্মাহত হয়েছেন বলে মন্তব্য করেছেন ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান ও সংগঠনটির ঢাকা মহানগরের সেক্রেটারি মাওলানা আবুল হাসানাত আমিনী।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, ‘হেফাজতে ইসলামের আমিরের বিরুদ্ধে নয়, ব্যবস্থা নিতে হলে অরাজকতা সৃষ্টিকারী ড. কামালের বিরুদ্ধেই নিতে হবে।’

বিবৃতিতে হেফাজত ইসলামের নেতা অভিযোগ তোলেন, ঐক্যফ্রন্টের নামে বিএনপিকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে এখন আল্লামা শফীর বক্তব্যকে ইস্যু বানিয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছেন ড. কামাল। কাজেই হেফাজত আমিরের বিরুদ্ধে নয়, ব্যবস্থা নিতে হলে অরাজকতা সৃষ্টিকারী ড. কামালের বিরুদ্ধেই নিতে হবে।

বিবৃতিতে হাসানাত আমিনী আরও বলেন, ‘ড. কামাল হোসেনের ইতিহাস দেশের জনগণ ভালো করেই জানে। স্বাধীনতার নয় মাস তিনি পাকিস্তানে কাটিয়েছেন। মেয়ে বিয়ে দিয়েছেন একজন ইহুদির কাছে। জীবনভর কাদিয়ানিদের পক্ষে ওকালতি করেছেন। এখন তিনি দেশের সর্বজনশ্রদ্ধেয় আলেমের চরিত্র হননে মরিয়া হয়ে উঠেছেন।

হাসানাত আমিনী বলেন, বক্তব্য প্রত্যাহার করে অবিলম্বে ক্ষমা না চাইলে ইসলামপ্রিয় জনতা ড. কামালকে দেশ থেকে বিতাড়িত করবে।

হাসানাত আমিনী বলেন, ‘ড. কামাল হোসেন এক বিবৃতিতে আল্লামা আহমদ শফীকে নারীবিদ্বেষী, স্বাধীনতার চেতনাবিরোধী, সংবিধানবিরোধী, ফতোয়াবাজ, ধর্মের অপব্যাখ্যাকারী আখ্যা দিয়েছেন। হেফাজত আমিরের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থার কথা বলেছেন। আমরা মনে করি আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে ড. কামাল হোসেনের এই বক্তব্য সম্পূর্ণ শিষ্টাচারবহির্ভূত, কুরুচিপূর্ণ ও আক্রমণাত্মক। তার বক্তব্যে দেশের ধর্মপ্রাণ মানুষ মর্মাহত হয়েছেন।’

পূর্ববর্তি সংবাদপত্রপত্রিকায় নির্বাচনে অনিয়মের কোনো তথ্য দেখা যায়নি : সিইসি 
পরবর্তি সংবাদআমেরিকার বাধা উপেক্ষা করে আবারও জাতিসংঘের সদস্য চাইবে ফিলিস্তিন