নড়াইলে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত, পুলিশ দাবি করেছে, শীর্ষ সন্ত্রাসী

ইসলাম টাইমস ডেস্ক: নড়াইল সদর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। যুবকের নাম রুম্মান হোসেন রোমিও (২৮)।

পুলিশের দাবি, নিহত রোমিও শীর্ষ সন্ত্রাসী। তার নামে খুন, ডাকাতিসহ নড়াইল, যশোর ও অভয়নগর থানায় ১৩টি মামলা রয়েছে। রোমিও নড়াইল সদরের মধুরগাতি গ্রামের মিজানুর রহমানের ছেলে।

মঙ্গলবার রাত ৩টার দিকে সদরের কাড়ারবিল এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের ঘটনা’ ঘটে।

নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, গোপন খবর পেয়ে নড়াইল সদরের কাড়ারবিল এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা হামলা ও গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

এ সময় গুলিবিদ্ধ হন রোমিও। তাকে নড়াইল সদর হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিসৎক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সদস্য সোহাগ, মফিজুল ও নাজমুল আহত হন। তাদের নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পূর্ববর্তি সংবাদআখেরাতে তো নয়ই, হারাম উপার্জনকারীরা দুনিয়াতেও শান্তি পায় না- মুফতি শওকত কাসেমি
পরবর্তি সংবাদআমার দেশের প্রতিষ্ঠাতা সম্পাদক, সাংবাদিক আমানুল্লাহ কবীর চলে গেলেন