দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর হওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক : প্রধামন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়ে বলেছেন,  ‘সুনির্দিষ্ট একটা নির্দেশনা যেতে হবে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত, কেউ দুর্নীতি করলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।’

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শনকালে কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, যে লক্ষ্য আমরা নিয়েছি তা পূরণ করতে পারব; তার জন্য প্রয়োজন সুশাসন, তার জন্য দরকার দুর্নীতি মুক্ত প্রশাসন গড়ে তোলা।’

তিনি আরও বলেন, ‘আমরা বেতন-ভাতা, সুযোগ-সুবিধা এতো বেশি বৃদ্ধি করে দিয়েছি -সেই ক্ষেত্রে আমি তো মনে করি, আমাদের দুর্নীতির কোনো প্রয়োজনই নাই। যা প্রয়োজন এর সব তো আমরা মেটাচ্ছি, তাহলে দুর্নীতি কেন হবে? কাজেই এখানে মানুষের মন মানসিকতাটাকে পরিবর্তন করতে হবে।’

পূর্ববর্তি সংবাদনো-ম্যানস ল্যান্ডে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ডুবিয়ে মারতে বাঁধ তৈরি করছে মিয়ানমার!
পরবর্তি সংবাদসরকার খালেদা জিয়ার জীবন গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে : রিজভী