ইসলাম টাইমস ডেস্ক : হজ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ পাওয়ায় ৩৭ হজ এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে ধর্মমন্ত্রণালয়। এসব এজেন্সির বিরুদ্ধে ২০১৭ সালে হজ কার্যক্রম পরিচালনায় অনিয়মের অভিযোগ উঠেছিলো। অতপর বাংলাদেশ ও সৌদি আরবে অনিয়মের অভিযোগের তদন্ত শেষে চূড়ান্তভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে ধর্ম মন্ত্রণালয়।
এসব এজেন্সির বিরুদ্ধে জামানত বাজেয়াপ্ত, হজ লাইসেন্স বাতিল, স্থগিত, সর্বনিম্ন ১ লাখ থেকে ১৫ লাখ টাকা আর্থিক জরিমানা, হজযাত্রীদের টিকিটের টাকা ফেরত ও নির্দিষ্ট ব্যক্তিকে সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকাসহ নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
শাস্তিপ্রাপ্ত এজেন্সি ও তাদের লাইসেন্স নম্বরসমূহ হলো চট্টগ্রামের আল আমানত ট্রাভেলস (১১), ঢাকার মতিঝিলের বুশরা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস (৫৬৬), নয়াপল্টনের এমএস জামান এন্টারপ্রাইজ (৯২৫), পুরানা পল্টনের সাইদ এয়ার ইন্টারন্যাশনাল (১১৪৫), পুরানা পল্টনের ইউরো এশিয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরস (১৩৫৩), বিজয়নগরের মদিনা এয়ার ইন্টারন্যাশনাল এভিয়েশন (১০৪১), পুরানা পল্টনের সোহাইল এয়ার ইন্টারন্যাশনাল (১২৩৫), নয়াপল্টনের দ্য ম্যাক্সিম ট্রাভেলস এজেন্সি অ্যান্ড ট্যুরস (১২৬৫), উত্তরার আল হজ ট্রাভেল ট্রেড (১৮), বনানীর ব্রাইট ট্রাভেলস (৪২), শ্যামপুরের আল বারি ট্রাভেলস ইন্টারন্যাশনাল (৬৩৫), ফকিরাপুলের ক্লাব ট্রাভেলস সার্ভিসেস (৭২০), মতিঝিলের রয়েল তাইবা এভিয়েশন (১১২৬), ফকিরাপুলের এস আহমেদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস (১১৩০), নয়াপল্টনের সোহারাদা ওহায়েদ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস (১২১৪), মিরপুর গাবতলীর হাজি হাফেজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস (১৩৫৮), আগারগাঁওয়ের সোবহান এয়ার ট্রাভেলস (১১), পুরানা পল্টনের জেটওয়ে ট্রাভেলস (৪৫১), ফকিরাপুলের হলি দারুলফজত হজ ওভারসিজ (১৪৬২), পুরানা পল্টনের জেটওয়ে ট্রাভেল (১৪৫১), সাউথ এশিয়ান ওভারসিজ নেটওয়ার্ক (১২২২), পুরানা পল্টনের ফকিরাপুলের মিসফালা ট্রাভেলস (১০১৮), বিজয়নগরের কলম্বিয়া ট্রাভেলস ইন্টারন্যাশনাল (৪৮), মিরপুরের সানজিদ ট্রাভেলস ইন্টারন্যাশনাল (১২৯), ফকিরাপুলের আল জিয়ারাত ইন্টারন্যাশনাল (২৪৬), নয়াপল্টনের অ্যাসুরেন্স এয়ার সার্ভিসেস (২৫৯), নয়াপল্টনের মিডিয়া ট্রাভেল সার্ভিসেস (২৭৩), তেজগাঁওয়ের গোল্ডেন ট্রাভেল অ্যান্ড কার্গো সার্ভিসেস (৫৬২), নয়াপল্টনের আল হায়াত এভিয়েশন (৬৪৮), নয়াপল্টনের সেন্ট্রাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস (৭১৪), পুরানা পল্টনের হিজল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস (৮২০), ইব্রাহিম ট্রাভেলস (৮৩২), খিলগাঁওয়ের জিয়ারত-এ কাবা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস (৮৫৮), সাভারের এম এ এম ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস (৯১৬), নয়াপল্টনের এম/এস জামানে এন্টারপ্রাইজ (৯২৫), পুরানা পল্টনের এম/এস ভোরগ্রিন ট্রাভেল অ্যান্ড ট্যুরস (৯৪৫), ফকিরপুলের মাবরুর এয়ার ইন্টারন্যাশনাল (৯৭৩), পুরানা পল্টনের সোহায়েব এয়ার ইন্টারন্যাশনাল (১১৯২), রামপুরার সাউথ এশিয়ান ওভারসিজ লিমিটেড (১২২২), পশ্চিম আগারগাঁওয়ের সাওবন এয়ার ট্রাভেল (১৪৩০) ও নয়াপল্টনের আল কাবা ট্রাভেলস্ অ্যান্ড ট্যুরস (৪৬৪)।
















