ক্রসফায়ার : মিয়ানমার আর্মির নতুন কৌশল, রাখাইনে আজ নিহত ১৩

ইসলাম টাইমস ডেস্ক : মিয়ানমারে গত মাসে একটি পুলিশ ফাঁড়িতে আক্রমণের জেরে এখনও রাখাইনের অভিযান পরিচালনা করছে দেশটির সেনা বাহিনী।  বিদ্রোহ দমনের নামে তারা সন্দেহভাজনদের ক্রসফায়ার দিচ্ছে।

মিয়ানমার সেনা বাহিনী বলছে, আজ শুক্রবার রাখাইনে ১৩ জন সন্দেহভাজন উপজাতি যোদ্ধা ক্রসফায়ারের শিকার হয়েছে। রাখাইনে উপজাতি বৌদ্ধদের সঙ্গে সরকারি বাহিনী সংঘাতে জড়িয়ে পড়ার পর এটাই সবচেয়ে বড় ‘ক্রশ ফায়ার’। আগস্ট ২০১৭ সালে মুসলিম বিরোধী অভিযানের পর থেকে রাখাইনে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করে রেখেছে দেখছি। যা নিয়ে স্থানীয় বৌদ্ধদের সঙ্গে মতবিরোধ বৃদ্ধি পেয়েছে প্রশাসনের।

গত ৪ জানুয়ারি মিয়ানমানের স্বাধীনতা দিবসে উপজাতি বৌদ্ধরা ১৩ জন পুলিশ অফিসারকে হত্যা করে এবং ৯ জন আহত হয়। এর বিপরীতেও সেনা বাহিনীর হাতে সমপরিমাণ উপজাতি যোদ্ধা নিহত হলো।

আজ মিয়ানমারের রাজধানী নাইপেডুতে এক সংবাদ সম্মেলনে মেজর জেনারেল তুন তুন নাই বলেন, আমরা ১৩ জন শত্রুর মৃতদেহ ও ৩টি অস্ত্র উদ্ধার করেছি। তারাও আমাদের এই সংখ্যক অফিসার ও সৈন্য হত্যা করেছিলো।

উল্লেখ্য, অসংখ্য উপজাতি বিদ্রোহী গ্রুপের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে দেশটির সেনা বাহিনীকে।

সূত্র : আরব নিউজ

পূর্ববর্তি সংবাদকলম্বিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ১০, আহত ৮৭
পরবর্তি সংবাদআমার অবর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন জিএম কাদের: এরশাদ