মিয়ানমারে প্রত্যাবাসন : ভারত থেকে বাংলাদেশে পালিয়ে আসছে রোহিঙ্গারা

ইসলাম টাইমস ডেস্ক : মিয়ানমারে ফেরত পাঠানো হতে পারে এমন ভয়ে ভারত থেকে বাংলাদেশে পালিয়ে আসছে রোহিঙ্গারা। ধারণা করা হচ্ছে, গত দুই সপ্তাহে কমপক্ষে তেরশো রোহিঙ্গা প্রবেশ করেছে।

ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপের (আইএসসিজি) মুখপাত্র নয়না বোস গণমাধ্যমেকে এ তথ্য জানিয়েছেন।

নয়না বলেন, ৩ জানুয়ারি থেকে এভাবে আসা রোহিঙ্গার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কয়েক দিনের মধ্যে এক হাজারের বেশি রোহিঙ্গা এসেছে।

২০১৮ সালে ২৩০ জন রোহিঙ্গাকে আটক করে ভারত। রোহিঙ্গাদেরকে এভাবে আটক ও মিয়ানমারে ফেরত পাঠানোর আতঙ্কে তারা পালিয়ে বাংলাদেশে আসছে। তারা আশ্রয় নিচ্ছে কক্সবাজারে রোহিঙ্গাদের আশ্রয় শিবিরে।

নয়না বোস বলেছেন, ৩০০ পরিবারের প্রায় ১৩০০ সদস্য ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছেন। তাদেরকে জাতিসংঘের ট্রানজিট সেন্টারে আশ্রয় দেওয়া হয়েছে।

মানবাধিকার কর্মীরা রোহিঙ্গার রক্ষা করতে ভারতের প্রতি আহবান জানালেও হিন্দু জাতীয়তাবাদীরা তাদের ফেরত পাঠানোর দাবি জানিয়ে আসছে।

পূর্ববর্তি সংবাদইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন
পরবর্তি সংবাদজমিয়ত থেকে পদত্যাগের সিদ্ধান্ত স্থগিত করলেন মাওলানা মাহমুদ মাদানি