কলম্বিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ১০, আহত ৮৭

ইসলাম টাইমস ডেস্ক: কলম্বিয়ার রাজধানী বোগোতায় গাড়িবোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৮৭ জন মানুষ। হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন স্থানীয় কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে আল-জাজিরা।

বৃহস্পতিবারের এ ঘটনায় দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রাজধানী বোগোতার দক্ষিণাঞ্চলে অবস্থিত পুলিশ স্কুলের পাশে এ হামলা চালানো হয়। হামলার সঙ্গে সঙ্গেই অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার উদ্ধার অভিযানে চলে আসে। দেশটির সরকার জানিয়েছে, বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছেন যার মধ্যে ইকুয়েডরের এক নারী রয়েছেন। স্থানীয় মিডিয়া জানিয়েছে, বিস্ফোরণে ৮৭ জন আহত হয়েছেন।

এদের মধ্যে ইকুয়েডর ও পানামার আরো দুই নাগরিক আছেন। তবে এ সংখ্যা নিশ্চিত করা যায়নি এখনো। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা হঠাৎ প্রকট এক শব্দ পান। শব্দে জানালার কাচ ভেঙ্গে পরে। এখনো কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি।

পূর্ববর্তি সংবাদভারতীয় কোম্পানি নিম্নমানের ‘এ ক্যাপসুল’ কিনতে বাধ্য করেছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
পরবর্তি সংবাদক্রসফায়ার : মিয়ানমার আর্মির নতুন কৌশল, রাখাইনে আজ নিহত ১৩