নির্বাচনে আওয়ামী লীগের নৈতিক পরাজয় ঢাকতেই বিজয় উৎসব : মির্জা ফখরুল

ইসলাম টাইমস ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৈতিক পরাজয় ঢাকতেই আওয়ামী লীগ বিজয় উৎসবের আয়োজন করেছে।

আজ বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে তার কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে এই মন্তব্য করেন।

তিনি বলেন, এ বিজয় উৎসবের মাধ্যমে আওয়ামী লীগ জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে চায়। এ ছাড়া বিএনপির সঙ্গে শরিক দল ও ঐক্যফ্রন্টের কোনো টানাপোড়েনে নেই বলেও তিনি জানিয়েছেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগেরই পরাজয় হয়েছে। কীভাবে ভোট ডাকাতি হয়েছে, তা দেশের মানুষ দেখেছে। এই ভোট ডাকাতির পর বিজয় উৎসব করা বা আনন্দ করার কোনো মানে হয় না। নির্বাচনে আওয়ামী লীগের নৈতিক পরাজয় ঢাকতে এবং জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে আওয়ামী লীগ এ বিজয় উৎসবের আয়োজন করেছে।’

পূর্ববর্তি সংবাদআজ সোহরাওয়ার্দি উদ্যানে আওয়ামী লীগের বিজয় উৎসব
পরবর্তি সংবাদমধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ-এর গাড়িতে হামলা ও ভাঙচুর