মিশিগানের সর্বজন শ্রদ্ধেয় বাংলাদেশি আলেম মাওলানা আবদুল কাদিরের ইন্তেকাল

ইসলাম টাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাসকারী, বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, হাজারো আলেমের উস্তাদ, প্রবীন আলেমে দ্বীন, নিউজার্সির পেটার্সনে অবস্থিত জালালাবাদ মসজিদের প্রাক্তন ইমাম, নিউইয়র্কের এস্টোরিয়ায় অবস্থিত শাহজালাল মসজিদের প্রাক্তন ইমাম, নিউইয়র্কের ব্রঞ্চে অবস্থিত মসজিদ ক্বোবার সাবেক ইমাম, নিউইয়র্কের উড সাইড সানি সাইড জামে মসজিদের ইমাম সর্বজন শ্রদ্ধেয় মাওলানা আব্দুল ক্বাদির গতকাল সকাল আটটায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের জানাজার নামাজ শনিবার মিশিগানের ডেট্রয়েট সিটিতে অবস্থিত মসজিদ আন-নূর ( 11311 Mound Rd, Detroit, MI 48212 ) এ জোহর নামাজের (জামাতের সময়ঃ ১:০০ ঘটিকা ) পর পর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মরহুমের জানাজার নামাজে (যাদের পক্ষে সম্ভব)উপস্থিত হওয়া এবং মাগফিরাত কামনা করে দোয়া করার জন্য পরিবারের পক্ষ থেকে তাঁর ছেলে হাফেজ মাওলানা আবু সুফিয়ান বিশেষভাবে অনুরোধ করেছেন।

মরহুমের দেশের বাড়ি বাংলাদেশের সিলেট জেলার কানাইঘাট উপজেলায়। দেশে থাকাকালীন তিনি কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসা এবং বিয়ানীবাজার কামিল মাদ্রাসায় প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন।

পূর্ববর্তি সংবাদবাংলাদেশে রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার আহ্বান জাতিসংঘের
পরবর্তি সংবাদআওয়ামী লীগের বিজয় সমাবেশে ‘থমকে আছে রাজধানীর একাংশ, রাস্তায় নেই গণপরিবহন’: বাংলা ট্রিবিউনের প্রতিবেদন