ভারতে মৃত গরুর সৎকারের জন্য তৈরি হচ্ছে শ্মশান

 

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভোপাল পৌরসভায় মৃত গরুর সৎকারের জন্য শ্মশান তৈরি করা হচ্ছে। ভারতে মরা গরু সৎকারের জন্য এটিই হবে প্রথম শ্মশান।

গরুর জন্য শ্মশান তৈরির কথা জানিয়ে ভোপাল পৌরসভার মেয়র অলোক শর্মা বলেন, কোনো গরুর অস্বাভাবিক বা অসময়ে মৃত্যু হলে ওই শ্মশানে দাহ করা হবে।

এর আগে গরুর জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণের নির্দেশ দেন ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ। বিজেপির এই নেতা ক্ষমতায় এসে ওই রাজ্যে গোহত্যা, গোব্যবসা বন্ধ করেছেন।

মধ্যপ্রদেশে এখন শাসনক্ষমতায় আছে কংগ্রেস। গত মাসে কংগ্রেস বিজেপিকে পরাস্ত করে ক্ষমতায় আসে। এর আগে মুখ্যমন্ত্রী থাকার সময় বিজেপির শিবরাজ সিং চৌহান ভোপালে গরু সৎকারের জন্য শ্মশান বানানোর উদ্যোগ নিলেও তা কার্যকর হয়নি।

 

পূর্ববর্তি সংবাদবৃটেনে ধর্ষণের দায়ে বাংলাদেশির ১০ বছরের কারাদণ্ড
পরবর্তি সংবাদজুরাইনে ট্রেনের ধাক্কায় আহত নারীর মৃত্যু