এবার ফিলিস্তিনের জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় রাশিয়ার উদ্যোগ

ইসলাম টাইমস ডেস্ক : ফিলিস্তিনের বিবাদমান দলগুলোর মধ্যে দূরত্ব কমিয়ে আনা এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে একটি কনসারেন্সের আয়োজন করতে রাজি হয়েছে রাশিয়া। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের আহবানে সাড়া দিয়ে নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে  দেশটির কর্তৃপক্ষ।

হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া ও রাশিয়ার মধ্যপ্রাচ্য ও আফ্রিকা বিষয়ক বিশেষ দূত মিখাইল বোগদানভ-এর মধ্যে এক টেলিফোন আলোচনার পর ঐক্য প্রচেষ্টায় কনফারেন্স আয়োজনের ঘোষণা দিলো রাশিয়া।

রাশিয়ার রাজধানী মস্কোতে এই সম্মেলন হওয়ার কথা রয়েছে। তবে এখনও কোনো তারিখ ঠিক হয়নি।

বোগদানভ বলেন, রাশিয়া যতো দ্রুত সম্ভব ফিলিস্তিনের জাতীয় ঐক্য প্রত্যাশা করে এবং আন্তর্জাতিক আইনের আলোকে ফিলিস্তিনের সংকটের সমাধা খুঁজে পেতে দৃঢ় প্রত্যয়ী।

তিনি আরও বলেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে ফিলিস্তিনের প্রধান প্রধান রাজনৈতিক দল ও সংগঠনগুলোর মধ্যে আলোচনা সভার আয়োজন করতে প্রস্তুতি নিচ্ছে ফিলিস্তিন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীও ইসমাইল হানিয়ার ফোনালাপের বিষয়ে বিবৃতি দেন। তিনি বলেন, হানিয়া গাজা উপদ্বীপের বর্তমান পরিস্থিতি তুলে ধরেছেন। তিনি গাজার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের উপর জোর দিয়েছেন।

পূর্ববর্তি সংবাদজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মদপান করা অবস্থায় ৩ ছাত্রীসহ ঢাবির ৬ শিক্ষার্থী আটক
পরবর্তি সংবাদভাঙ্গা রাস্তা মেরামত করল ইসলামী আন্দোলনের কর্মীরা