ইসলাম টাইমস ডেস্ক: জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন হাঁটুর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী হামিদা হোসেন।
শনিবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় তারা সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন ।
আগামী ২৭ জানুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে। তবে এটা নির্ভর করবে চিকিৎসকের পরামর্শের ওপর।
জাতীয় ঐক্যফ্রন্টের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, চিকিৎসার জন্য প্রতিমাসে দেশের বাইরে যান ড. কামাল হোসেন। কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে প্রায় তিন মাসেরও বেশি সময় তিনি যেতে পারেননি।
















