ভুয়া ভোটে নির্বাচিতরা ভুয়া প্রতিনিধি : সিপিবি

ইসলাম টাইমস ডেস্ক: সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ভুয়া ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছেন তারা ভুয়া প্রতিনিধি। এই ভুয়া প্রতিনিধিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। সংগ্রাম চালিয়ে যেতে হবে।

রবিবার (২০ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের সামনে এক সমাবেশে সিপিবি সভাপতি এসব কথা বলেন।পল্টনে সিপিবির সমাবেশে বোমা হামলা ও হত্যাকাণ্ডের ১৮ বছর বার্ষিকীতে বিচারের দাবিতে আয়োজিত এ সমাবেশ করে সিপিবি।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘বর্তমান সরকার লজ্জাহীন। এই সরকার শ্রমিক ও সাধারণ মানুষের অন্ন হরণকারী সরকার।’

তিনি বলেন, ‘ভোট ও ভাতের লড়াই ঠিকমতো না করতে পারলে লুটেরা ধনিক শ্রেণি তাদের স্বার্থে বোমা হামলা চালাবে। প্রগতিশীল আন্দোলনগুলোকে আঘাত করবে। গুম-খুন-হত্যা অব্যাহত থাকবে।’

সোমবার (২১ জানুয়ারি) বিকালে সারাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ কর্মসূচি পালন করবে সিপিবি।

পূর্ববর্তি সংবাদভাঙ্গা রাস্তা মেরামত করল ইসলামী আন্দোলনের কর্মীরা
পরবর্তি সংবাদশৃঙ্খলাবিরোধী কাজের অভিযোগে রাবিতে এক বছরে ৯৮ শিক্ষার্থী বহিষ্কার