মধুপুরের পীরের গাড়িতে হামলার প্রতিবাদে মুন্সিগঞ্জে মানববন্ধন

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহ-সভপতি, খতমে নবুয়াত সংরক্ষণ কমিটির আমীর, জামিয়া আশরাফিয়া মক্কীনগর মাদরাসার প্রতিষ্ঠাতা মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদের গাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে আল হামিদ সেবা সংস্থা।

শনিবার (১৯ জানুয়ারি) বেলা ৪টায় মুন্সিগঞ্জ কুচিয়ামোড়ার সৈয়দপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় আল হামিদ সেবা সংস্থার নেতৃবৃন্দসহ স্থানীয় সাধারণ জনতা হামলার সাথে জড়িতদের শনাক্ত করে বিচারের দাবী জানান।

উল্লেখ্য, শুক্রবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ড়ে ১২ টার দিকে শ্রীনগরের মাহফিল থেকে ফেরার পথে মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদের গাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা।

এ বিষয় মক্কীনগর মাদরাসার শিক্ষক মাওলানা মিজান বলেন, “পীর সাহেব হুজুর শ্রীনগর বালাসুর মাহফিল থেকে সফরসঙ্গীদের নিয়ে বাড়ীর দিকে আসছিলেন। যখন কুচিয়ামোড়া অতিক্রম করে সৈয়দপুর রোডে প্রবেশ করেন ঠিক তখন-ই কিছু সন্ত্রাসী-তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোন নিয়ে নেয়। শারীরিকভাবে কেউ আহত হননি।

পূর্ববর্তি সংবাদযাদু-টোনা ও অনিষ্ট থেকে নিরাপদ থাকার উপায়
পরবর্তি সংবাদহাতে শেকড় গজানো আবুল বাজানদার ফের হাসপাতালে