মার্কিন বিমান হামলায় সোমালিয়ায় নিহত ৫২

ইসলাম টাইমস ডেস্ক : সোমালিয়ায় মার্কিন বিমান বাহিনীর হামলায় সশস্ত্র মিলিশিয়া গ্রুপ আল শাবাবের ৫২ সদস্য নিহত হয়েছেন। গতকাল শনিবার দেশটির মধ্য জুবার জিবিল অঞ্চলে এই বিমান হামলা হয়।

মার্কিন সামরিক বাহিনীর আফ্রিকা কমান্ড এক বিবৃতিতে জানায়, সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ৩৭০ কিলোমিটার দূরে দেশটির এক সামরিক ঘাঁটিতে হামলা চালায় আল শাবাব এবং এতে আট সেনাসদস্য নিহত হয়। এই হামলার উত্তরে মার্কিন বিমান বাহিনী আল শাবাবের ঘাঁটিতে বিমান হামলা চালায়।

জুবাপ্রদেশের আঞ্চলিক প্রতিরক্ষামন্ত্রী আবদুর রশিদ হাসান গণমাধ্যমকে বলেন, এ হামলায় আল শাবাবের হতাহতের সংখ্যা ৭৩ ছড়িয়ে যেতে পারে।

তবে নিহতের সংখ্যা নিয়ে আল শাবাবের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২০১৭ সালের পর সোমালিয়ায় সেনা মোতায়েন বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর অতিরিক্ত পাঁচ শতাধিক সদস্যকে দেশটিতে সামরিক অভিযানের জন্য প্রেরণ করা হয়।

পূর্ববর্তি সংবাদতাবলিগ সংকট : সব আনুষ্ঠানিকতা শেষ, ২২ জানুয়ারি দেওবন্দ যাচ্ছেন প্রতিনিধি দল
পরবর্তি সংবাদবাসের জানালা দিয়ে মুখ বের করতেই থেঁতলে যায় মাথা