বেগমগঞ্জে হিমাচল বাসের ধাক্কায় সিএনজির ৪ যাত্রী নিহত

ইসলাম টাইমস ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাসের চাপায় চার আটোরিকশা আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

আজ সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার মিরওয়ারিশপুর রশিদিয়া মাদরাসার সামনে নোয়াখালী-কুমিল্লা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ওসি ফিরোজ হোসেন মোল্লা বলেন, ঢাকা থেকে হিমাচল পরিবহনের একটি বাস বেগমগঞ্জ থানা এলাকার মিরওয়ারিশপুরে পৌঁছালে যাত্রীবাহী সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই এক সিএনজি যাত্রী নিহত হন। এ সময় আরও পাঁচজন আহত হন। তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে আরও তিন সিএনজি যাত্রী মারা যান।

ওসি ফিরোজ হোসেন আরও বলেন, নিহতদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ। তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

পূর্ববর্তি সংবাদতাবলিগ ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক, অংশগ্রহণ করেননি উলামায়ে কেরাম
পরবর্তি সংবাদ১১টি সরকারি হাসপাতালে ৪০ শতাংশ ডাক্তারই অনুপস্থিত