ইসলাম টাইমস ডেস্ক : জামালপুরে ৯৮ পিস ইয়াবাসহ মীর মো. খলিলুর রহমান নামে এক ইয়াবা কারবারীকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার (২০ জানুয়ারি) রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মীর মো. খলিলুর রহমান জামালপুর সদরের কৈডোলা গ্রামের মীর মো. হাসেন আলীর ছেলে ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তর কৈডোলা বাজার চৌরাস্তা এলাকা থেকে খলিলুর রহমানকে আটক করা হয়। এসময় তার কাছে ৯৮ পিস ইয়াবা পাওয়া যায়, যার মূল্য প্রায় ২৯ হাজার ৪শ’ টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, খলিল জামালপুর সদরসহ আশপাশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
















