আগামীকাল এরশাদের সুস্থতা কামনায় খতমে শেফা ও দোয়া মাহফিল

ইসলাম টাইমস ডেস্ক ঃ আগামীকাল মঙ্গলবার সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতা কামনায় খতমে শেফা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে ।

সোমবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে এরশাদের শারীরিক অবস্থার অগ্রগতি জানিয়ে এ কথা বলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

জি এম কাদের বলেন, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন, সুস্থ আছেন। সিঙ্গাপুরে তার চিকিৎসা চলছে। আশা করি, দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টায় দলটির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইলে এরশাদের সুস্থতা কামনায় খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খান, রেজাউল ইসলাম ভূইয়া, সম্পাদকমণ্ডলী সদস্য শফিউল্লাহ শফি, সুলতান মাহমুদ, এম এ রাজ্জাক খান, হাসিবুল ইসলাম জয়, গোলাম মোস্তফা, সৈয়দা পারভীন তারেক, ডা. সেলিমা খান, নিগার সুলতানা রানী প্রমুখ।

পূর্ববর্তি সংবাদফিলিস্তিনিদের ওপর চালানো বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়ান : নিউইয়র্ক টাইমস
পরবর্তি সংবাদডাকাতি চেষ্টার অভিযোগে আটক পুলিশের এসআইকে প্রত্যাহার