ইসলাম টাইমস ডেস্ক : আগামীকাল বুধবার তাবলিগ ইস্যুতে আবারও বৈঠক হতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে বৈঠকে অংশ করবেন দেশের শীর্ষ আলেম, সরকারের পদস্থ কর্মকর্তা ও তাবলিগ জামাতের উভয়ধারার মুরব্বিগণ।
আগামীকাল সকাল সাড়ে ১০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বৈঠকে বিশ্ব ইজতেমা ও প্রতিনিধি দলের দেওবন্দ সফর বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
গতকাল সোমবার একই ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বৈঠকে উলামায়ে কেরাম অংশগ্রহণ না করলেও আজকের বৈঠকে তারা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস ইসলাম টাইমসকে উলামায়ে কেরামের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ‘আগামীকালের বৈঠকে উলামায়ে কেরাম অংশগ্রহণ করবেন এটাই মুরব্বিদের সিদ্ধান্ত।’
তবে বৈঠকের আলোচ্য বিষয় কী হবে তা সুনির্দিষ্ট করে বলতে রাজি হননি তিনি। এশুধু বলেন, ‘একটা ভালো ফলাফল আমরা প্রত্যাশ্যা করছি। ইনশাআল্লাহ!
















