ইজতেমা বিষয়ে হাইকোর্টে রিট : পরবর্তী শুনানি ২৭ জানুয়ারি

ইসলাম টাইমস ডেস্ক : হাইকোর্ট আগামী ২৭ জানুয়ারি তাবলিগ জামাতের ইজতেমা বিষযক রিট আবেদনের শুনানির তারিখ নির্ধারণ করেছেন।

আজ মঙ্গলবার (২২ জানুয়ারি) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ তারিখ নির্ধারণ করেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু সরকারের পক্ষ থেকে বিবাদমান দুই পক্ষকে নিয়ে বুধবার বৈঠকে বসার বিষয়টি আদালতকে অবহিত করার পর আদালত পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।

রিটের পক্ষে আদালতে শুনানি করেন রিটকারী আইনজীবী মো. ইউনুস মোল্লা। এছাড়া তার আইনজীবী অ্যাড. শাহ মো. নুরুল আমিনও শুনানিতে অংশগ্রহণ করেন।

এর আগে সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. মো. ইউনুস মোল্লা। রিট আবেদনে ধর্ম মন্ত্রণালয়ের সচিবসহ তিনজনকে বিবাদী করা হয়েছে।

আরও পড়ুন : দুই দফায় ইজতেমা করার বিরুদ্ধে হাইকোর্টে রিট

রিট আবেদনে বাংলাদেশে তবলিগের কার্যক্রম শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে পাঁচ দফা নির্দেশনা দিয়ে গত বছর ১৮ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্র পুনঃবহাল চাওয়া হয়েছে।

একই সঙ্গে ঐ পরিপত্র স্থগিত করে একই বছরের ২৪ সেপ্টেম্বর জারি করা পৃথক পরিপত্র কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে।

পূর্ববর্তি সংবাদভালো ফলাফলের চেয়ে ভালো মানুষ হওয়া বেশি প্রয়োজন: শিক্ষামন্ত্রী
পরবর্তি সংবাদতেলের দাম বৃদ্ধির প্রতিবাদে উত্তাল জিম্বাবুয়ে