২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপ-নির্বাচন

ইসলাম টাইমস ডেস্ক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষণানুসারে আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রার্থীদের ৩০ জানুয়ারির মধ্যে মনোনয়ন দাখিল করতে হবে এবং তা বাছাই করা হবে ২ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

বুধবার বিকালে ইসির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

এছাড়া একই দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সঙ্গে যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডে সাধারণ নির্বাচন হবে।

এছাড়া সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে কিশোরগঞ্জ-১ আসনে ২৮ ফেব্রুয়ারি পুনঃনির্বাচন হবে। এবার ৫টি ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে, প্রথম ধাপে ৮ অথবা ৯ মার্চ উপজেলা নির্বাচন শুরু হবে।

পূর্ববর্তি সংবাদতান্ত্রিকের বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ
পরবর্তি সংবাদসরকার ও নির্বাচন কমিশন জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে : মির্জা ফখরুল