ইসলাম টাইমস ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি মুসলিম কমিউনিটির বিরুদ্ধে হামলার ষড়যন্ত্রের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে একজন কিশোরও রয়েছে।
নিউ ইয়র্কের একটি ছোট কমিউনিটির বিরুদ্ধে হামলার ষড়যন্ত্র ছিলো তারা। আটকের সময় তাদের কাছ থেকে হাত বোমা ও অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে হাতবোমা ও অস্ত্রশস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। আটক তিন ব্যক্তিকে বুধবার আদালতে তোলার কথা রয়েছে।
তদন্তকারীরা বলছেন আটক কিশোরের বাড়িতে বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে এবং আরও অন্তত ২৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে।
নিউইয়র্ক রাজ্যে গ্রীস শহরের পুলিশ প্রধান বলছে ১৬ বছর বয়সী ওই কিশোর স্কুলে এ বিষয়ে কথা বলার সময় অন্যরা শুনে ফেলে এবং তার ভিত্তিতেই পরে তদন্ত শুরু হয়।
সূত্র : বিসিসি বাংলা
















