সোহাগী মাহফিলে বক্তারা : ইসলামি জীবনধারার মূল্যায়ন করুন

সাদ আবদুল্লাহ মামুন ।।

ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের সোহাগী জামিয়া মাহমুদিয়ার বার্ষিক মাহফিলে বক্তারা ইসলামী শিক্ষা ও জীবনধারার যথাযথ মূল্যায়ন করার জন্য সব শ্রেণির মানুষের প্রতি আহ্বান জানান।

বুধবার রাতব্যাপী মাহফিলে ইসলামের শিক্ষণীয় বিভিন্ন দিক তুলে ধরে তারা এ আহ্বান জানান।

মাওলানা সৈয়দ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা আশরাফ আলী, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা শরীফ মুহাম্মদ, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা হাবীবুল্লাহ সোলাইমানী, মাওলানা নাসির আহমদ প্রমুখ।

হাজার হাজার শ্রোতার উপস্থিতিতে সোহাগী মাহফিলে বক্তারা আরও বলেন, দীনের সব কাজে ওলামায়ে কেরামের দিকনির্দেশনা ও তত্ত্বাবধান অত্যন্ত জরুরি। সব দেশেই ইসলামের সঠিক শিক্ষা প্রচারে আলেমদের ভূমিকা গুরুত্বপূর্ণ। পশ্চিমা অপপ্রচার ও বাতিল চিন্তার স্রোতে গা ভাসিয়ে দিলে মুসলমানদের পতন ঘনিয়ে আসতে দেরি হয় না। তাই নিজেকে ও সমাজকে রক্ষা করতে সবার সজাগ থাকতে হবে।

পূর্ববর্তি সংবাদবঙ্গোপসাগরে পণ্যবোঝাই দুই জাহাজডুবি
পরবর্তি সংবাদফিলিপাইনে গণভোট : ‘মুসলিম বাংশোমারো’ অঞ্চল প্রতিষ্ঠায় বিপুল জনসমর্থন