ছয় মাসের জামিন পেলেন প্রতিবন্ধী তারা মিয়া

ইসলাম টাইমস ডেস্ক: এই ব্যক্তির নাম তারা মিয়া। বয়স ৪৫। ডান হাত অকেজো। বাঁ হাতেও সমস্যা। কোনো কাজ করতে পারেন না। ভিক্ষা করে সংসার চালান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রামদা, হকিস্টিক ও লোহার রড নিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলার আসামি তিনি। গতকাল তিনি হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পেয়েছেন।

পুলিশের করা ওই মামলায় ৫২ জনকে আসামি করে পুলিশ। তারা মিয়া সেই ৫২ জনের একজন। তারা মিয়া সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের ভাণ্ডা গ্রামের বাসিন্দা।

অভিযোগপত্রে বলা হয়েছিল, গত ২৮ ডিসেম্বর অর্থাৎ নির্বাচনের দুদিন আগে বিকাল ৪টার পর সুনামগঞ্জের মল্লিকপুর বাজারে চাপাতি, হকিস্টিক ও লোহার রড নিয়ে পুলিশের ওপর আক্রমণের ঘটনা ঘটে। তবে, জামিনের সময় শেষ হয়ে গেলে তারা মিয়াকে সুনামগঞ্জের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

জন্ম থেকেই তারা মিয়ার ডান হাতটি চিকন। ডান হাত দিয়ে তিনি কোনো কাজ করতে পারেন না। স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে নিয়ে তারা মিয়ার সংসার। ভিক্ষা করে ও মানুষের সাহায্যে তার সংসার চলে।

পূর্ববর্তি সংবাদমহেশখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ ডাকাত নিহত
পরবর্তি সংবাদএবার শবরীমালায় প্রবেশকারী নারীকে বাড়ি থেকে বের করে দিল পরিবার