ইসলাম টাইমস ডেস্ক : রোহিঙ্গাদের গণহত্যার দায়ে মিয়ানমারের সেনাপ্রধানের অবশ্যই বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মিয়ানমারে মানবাধিকার বিষয়ক বিশেষ পর্যবেক্ষক ইয়াংহি লি।
তিনি আও বলেন, রোহিঙ্গাদের রাখাইনে প্রত্যর্পণের আগে দায়ীদের বিচার হওয়া প্রয়োজন ছিল।
আজ শুক্রবার থাইল্যান্ড সফরের সময় তিন এই মন্তব্য করেন।
ইয়াংহি লি বলেন, রাখাইন ও মিয়ানমারের অন্য অঞ্চলে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে মিন অং হ্লাংয়ের বিচার হওয়া উচিত। যে কোনও প্রত্যর্পণ শুরু হওয়ার আগে দায়ীদের বিচার হওয়া উচিত। কারণ কোনো রকম জবাবদিদি ছাড়া শরণার্থীদের সেখানে ফেরত পাঠানোর কারণে সত্যিকার অর্থেই পরিস্থিতি খারাপ হবে এবং মিয়ানমারের ভয়াবহ পরিস্থিতি দীর্ঘায়িত হবে।
মিয়ানমারে প্রবেশের অনুমতি না পাওয়ার বিষয়ে জাতিসংঘ দূত বলেন, তারা জবাবে জানায় যে, আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে তারা আহবান জানিয়েছে। তাই তারা আমার সঙ্গে কোনও কাজে অংশগ্রহণ করতে পারে না।
মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন বেসামরিক সরকারের শাসনামলে দেশটির মানবাধিকার পরিস্থিতি বড়ধরনের হতাশাজনক বলে সমালোচনা করে ইয়াংহি লি।
তিনি বলেন, মিয়ানমার যে পথে হাঁটছে তা আশঙ্কাজনক। ৬০-৭০ বছর পর বিচ্ছিন্ন থাকার তাদের বিশ্বে আত্মপ্রকাশের একটা বড় সুযোগ ছিল। কিন্তু তারা এখন অন্ধকারের দিকেই ফিরে যাচ্ছে। এটা বড় হতাশাজনক।
উল্লেখ্য, ইয়াং লি এই প্রথম গণহত্যার দায়ে সরাসরি মিয়ানমার সেনাপ্রধানের বিচার দাবি করলেন।
সূত্র : আল জাজিরা
















