জাতির উদ্দেশে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আজ শুক্রবার (২৫ জানুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা সাড়ে ৭টায় তার ভাষণ প্রচার করা হবে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ সব বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওতে একযোগে সম্প্রচার করা হবে এই ভাষণ।

চতুর্থবারের মতো সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ এটি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব নজরুল ইসলাম (সচিব) বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, তিনি আজ দেশবাসীর উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। সূত্র আরও জানায়, ইতোমধ্যে তার ভাষণ রেকর্ড করা হয়েছে। এ ভাষণে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সুশাসন প্রতিষ্ঠাসহ সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং লক্ষ্য-উদ্দেশ্যের কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

পূর্ববর্তি সংবাদকুমিল্লায় ইটভাটার ট্রাক উল্টে ১৩ ঘুমন্ত শ্রমিকের মৃত্যু
পরবর্তি সংবাদ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’ মহাকাশে যাবে সরকারের এই মেয়াদেই